ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নেত্রকোণায় এক বছরে গ্রাম আদালতে প্রায় দুই হাজার মামলা নিষ্পত্তি


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:৮

নেত্রকোণা জেলায় ৮৬ ইউনিয়ন পরিষদে ৮৬ টি গ্রাম আদালতে গত এক বছরে ১হাজার ৮২৩ টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিস্পত্তি হওয়া মামলার মধ্যে পারিবারিক,দেওয়ানী ও ফৌজদারি অপরাধ বিষয়ক মামলা রয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য জানানো হয়।

স্খানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার জানান,২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মধ্যে গ্রাম আদালতে ১ হাজার ৯৭৬ টি আবেদন করেন গ্রামের সুবিধা বঞ্চিত বিচার প্রার্থী মানুষেরা। এর মধ্যে ৯২ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে। আবেদনকারীদের মধ্যে ২৫ শতাংশ নারীর ৪৪৪ টি ও ৭৫ শতাংশ পুরুষের ১ হাজার ৩৩২টি মামলা  ছিল। আদালতের বিচারপ্রার্থীরা মোট ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

স্খানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,এভিসিবি -৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুজাহিদ ও মোঃ আতিকুল ইসলামসহ অন্যরা।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন,গ্রামাঞ্চলে সুবিধা বঞ্চিত বেশিরভাগ মানুষেরা শহরে গিয়ে আদালতে বিচার প্রার্থী হতে পারেন না। এক্ষেত্রে গ্রাম আদালতকে কার্যকর ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতের ক্ষমতার আওতায় যেসব বিচার করা সম্ভব তা নিরপেক্ষ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি