গোপালগঞ্জে দুর্গাপূজা: শান্তি ও সম্প্রীতি রক্ষায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সুপার। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ কার্যালয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তবে এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন আনন্দমুখর পরিবেশে দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। গোপালগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তায় পুলিশ, আনসার, ভিডিপি সদস্যদের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও টহলে থাকবে। পূজা উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপচেষ্টা বরদাশত করা হবে না।”
সভায় জানানো হয়, এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট এক হাজার ২৮৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫৩টি, কোটালীপাড়ায় ৩২১টি, মুকসুদপুরে ২৯৫টি, কাশিয়ানীতে ২২৪টি এবং টুঙ্গিপাড়ায় ৯০টি মণ্ডপে পূজা হবে।
পূজা উদ্যাপন কমিটির নেতারা সভায় আশ্বাস দেন, উৎসব চলাকালে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করবেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন