ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:১

চট্টগ্রাম চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন’২৫ অনুষ্ঠিত হয়েছে। 

সমিতির ১০টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হওয়ার ফলে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলাকালে ১২৪ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ৬টি ভোট বাতিল হয়। বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মতিন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোজাম্মেল হক তালুকদার (আনারস) প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার কামাল সুজন (চেয়ার) প্রতীকে পেয়েছেন ২৮ ভোট, অপর প্রার্থী আব্দু ছবুর (দোয়াতকলম) প্রতীকে পেয়েছেন ৫ ভোট। সহ-সভাপতি পদে মোঃ সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি) প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইদ্রিস (বই) প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান (বাল্ব) প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ও মোহাম্মদ আবদুর রহমান (সাইকেল) প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন।  অপর প্রার্থী আব্দুল হান্নান (হরিন) প্রতীকে ১৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোরশেদুল আলম (মাছ) প্রতীকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম তসলিম হোসেন (হাঁস) প্রতীকে ৫২ ভোট পেয়েছেন।

এর আগে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক পদে মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মো. আবু তালেব হিরু ও সহ প্রচার ও দপ্তর সম্পাদক পদে রাজীব দে।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ কমরুদ্দীন,মো.সরওয়ার আহসান ও কাজী কুতুব উদ্দিন। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মাওলানা নুরুল ইসলাম, পোলিং অফিসার ছিলেন মৃদুল কান্তি পাল ও মো. কামাল উদ্দিন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা