কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির হাজী আফতাবউদ্দিন আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর নায়েবে আমির গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান।
এই সময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মকবুল হোসাইন, গাজীপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাহমুদ হাসান, উপজেলা নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমির আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন আমির জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন আমির হাফেজ কামরুল ইসলাম, নাগরী ইউনিয়ন সেক্রেটারী আবুল হাসনাত প্রমুখ।
সমাবেশের বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫ দফা দাবি জানায়।
পরে খায়রুল হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন