সিংগাইরে বিষমুক্ত সবজি উৎপাদনে শাহিনের সাফল্য
এক যুগেরও বেশি সময় প্রবাসে কাটিয়ে সুবিধা করতে না পেরে অনেকটা নিঃস্ব হয়ে দেশে চলে আসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চরনয়াডাঙ্গী গ্রামের মৃত সফিজুদ্দিন গোমস্তার ছেলে শাহিন আল মামুন (৩৮)। ২০১৭ সালে পৈত্রিক ও লিজ নেয়া জমিতে শুরু করেন পেঁপেসহ সবজি চাষ। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রশিক্ষণে নিজের তৈরি কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করে পেঁপে, পটোল, ধুন্দল ও চালকুমড়া চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার টাকার বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন তিনি।
শুক্রবার (৪ জুন) সকালে সরেজমিন দেখা যায়, শাহিনের আবাদকৃত সবজি পার্শ্ববর্তী ক্ষেতের চেয়ে কিছুটা ভিন্ন। এ সময় তিনি জানান, প্রবাসে থাকাকালীন ইউটিউব দেখে গরু পালন ও পেঁপে চাষে উদ্বুদ্ধ হই। ২০১৬ সালে দেশে আসার পর নিজের পরিকল্পনায় কৃষিকাজ করে ক্ষতির মুখে পড়ি। এরপর উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম মাসুদুজ্জামানের পরামর্শে উপজেলা কৃষি অফিস থেকে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের প্রশিক্ষণ নেই। তাদের দেয়া প্রদর্শনী প্লটের পাশাপাশি সাড়ে ৪ বিঘা পেঁপে, ১ বিঘা ধুন্দল, ১ বিঘা পটোল ও চালকুমড়া আবাদ করি । প্রতিটি সবজির ফলনও হয়েছে ভালো। উৎপাদিত সবজি সপ্তাহে দুদিন ঢাকাস্থ কৃষকের বাজারে বিক্রি করি।
তিনি আরো বলেন, সবজি বিক্রির আয় থেকে ১২ লাখ টাকা ব্যয় করে টিনশেড পাকা ঘর দিয়ে মা, স্ত্রী ও এক পুত্রসন্তানকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার এ কৃষি প্রকল্পে ৩-৪ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ টিপু সুলতান স্বপন বলেন, নিরাপদ সবজি উৎপাদনে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লট দিয়ে শাহিনকে সহায়তা করা হয়েছে। সেই সঙ্গে তার উৎপাদিত সবজি ঢাকার সেচ ভবনের কৃষকের বাজারে বিক্রির ব্যবস্থা করে দেয়া হয়েছে। শাহিনের সাফল্য দেখে আশপাশের অনেক তরুণ চাষি নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন।
এমএসএম / জামান
মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার
যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২
রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ
মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন