পাংশায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মো. নাসির শেখ (৩৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত নাসির শেখ বেজপাড়া গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে।
নিহতের পিতা ওমর আলী শেখ বলেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি বিলে মাছ ধরতে গিযেছিল নাসির। পরে আর বাড়ি ফিরে না আসায় পরদিন পাংশা থানা পুলিশকে অবগত করি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে স্থানীয়রা আমাদের বাড়ির পাশে একটি পুকুরে নাসিরের ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে তার মৃত্যুর কারণ এখনো অজানা। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত