ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪২

চট্টগ্রাম চন্দনাইশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,গনহত্যা দৃশ্যমান বিচার,জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর প্রদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। গতকাল বিকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউনুস। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা মো.শরীফুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ,চন্দনাইশ উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু তৈয়বসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সময় বক্তারা বলেন,আমরা পিআর প্রদ্ধতি নির্বাচন চাই আমাদের দাবি স্পষ্ট। সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং পিআরে নির্বাচন হতে হবে। দেশের অধিকাংশ মানুষ পিআর চায় এই মর্মে একাধিক জরিপে উঠে এসেছে। পি আর পদ্ধতিতে নির্বাচন হলে থাকবেনা কোনো দূর্নীতি,থাকবেনা কোনো চাঁদাবাজি,আগে সংস্কার পরে নির্বাচন এই স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা