ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ পৌর বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৫৩

ঝিনাইদহ পৌর ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার রাত নয়টায় আরাপপুরে আয়োজিত উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, ঝিনাইদহ
চেম্বার অফ কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ, উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর বিএনপির যুগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, ঝিনাইদহ জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ, জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
প্রস্তুতি সভার বক্তব্যে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ব্যক্তি আদর্শ ও সুস্থ রাজনৈতিক ভাবনার প্রচারে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। 
ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস তার বক্তব্য বলেন, "স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শকে বুকে ধারণ করে সমস্ত অপশক্তিকে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অতীতের ন্যায় সাম্প্রতিক সময়েও বিএনপি আপোষহীন লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে। ইনশাআল্লাহ, জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামীতে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।"
প্রস্তুতি সভায় উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলন বলেন, "বিএনপি গণমানুষের দল। আমরা প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।"
সভা শেষে নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি ও দলের ভাবমূর্তি অক্ষত রাখার ব্যাপারেও উদাত্ত আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ

আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান

আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।

ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১