ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে ২ সন্তানের জননীর বিষপানে মৃত্যু


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৩:৭

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আদর্শগ্রামে মর্জিনা আকতার সুবর্ণা (২৭) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি নিজ ঘরে বিষপান করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মর্জিনা পৌর এলাকার ২নং সড়কের দক্ষিণ পাহাড় কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন বাড়ির মহিউদ্দিনের স্ত্রী। মর্জিনা দুই সন্তানের জননী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপযার্য়ে স্ত্রী মর্জিনা পরিবারের অজান্তে বিষপান করেন। তার স্বামী বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জরুরি বিভাগে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিব বলেন, বিষপানে ‍এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ও ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ