ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ


মাহবুব আলম, অষ্টগ্রাম photo মাহবুব আলম, অষ্টগ্রাম
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৪৩

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে অষ্টগ্রাম জিরো পয়েন্ট ও অল ওয়েদার রোড এলাকায় অনুষ্ঠিত হয় “সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান।”

কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। বিশেষভাবে বিডি ক্লিন অষ্টগ্রাম শাখা সক্রিয় ভূমিকা রাখে, যারা প্লাস্টিক অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসনীয় অবদান রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ। তিনি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিডি ক্লিন অষ্টগ্রাম শাখার সমন্বয়ক রিয়াজুল ইসলাম সৌরভ বলেন, “অষ্টগ্রামের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হাওরাঞ্চলকে প্লাস্টিকমুক্ত রাখতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।”

অন্যদিকে, সহকারী সমন্বয়ক কেফায়েত ইসলাম আকাশ বলেন, “পর্যটন এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই আমরা পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ে তুলতে চাই।”

অংশগ্রহণকারীরা মনে করেন, পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যাওয়া উচিত।

উল্লেখ্য, প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের দিবসকে সামনে রেখে অষ্টগ্রামে গৃহীত এ উদ্যোগ স্থানীয় পর্যটন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন