ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৫৩

শত্রুতা করে ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরেজমিন পরিদর্শন করে এ তথ্য জানা গেছে। এনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।  
দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিত্যক্ত জায়গায় স্থানীয় যুবকরা খেলাধুলা করতো। অপর দিকে ওই মাঠে কোন ফসলাদি না থাকায় গরু চড়ানো হতো। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে ফলজ ও বনজ চারা লাগানো নির্দেশনা দেন। তার প্রেক্ষিতে গত মাসে শতাধীক মেহগণি ও আম সহ বিভিন্ন ফলজ চারা লাগানো হয়। এসময় স্থানীয় কিছু যুবক ওই চারাগুলো লাগানো বাধা সৃষ্টি করে। সর্বশেষ বৃহস্পতিবার রাতের অন্ধকারে গাছ বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধীক ফলজ ও বনজ গাছ কেটে পাশের পুকুরে ফেলে দেয় দুর্বত্তরা। এতে আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মো. ফারুক আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এই গাছগুলো লাগানো হয়েছে। শুক্রবার সকালে বাগানে এসে দেখি প্রায় ৫০ টার মতো গাছ কেটে ফেলেছে। স্যার এলাকায় না থাকায় বিষয়টি স্যারকে জাননো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, পরিবেশ ও মানুষের কল্যাণে রোপনকৃত গাছগুলো কেটে ফেলা অত্যান্ত দুঃখজনক। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জানিয়েছে এবং গুরত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত