ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ১২:২৭

ট্রলারে যাওয়ার সময় ৮ থেকে ১০ জন ডাকাতের দল ছোট ফেরী ট্রলার আটকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা। 

২৭ সেপ্টেম্বর ( শনিবার) সন্ধ্যায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর  গ্রাম থেকে ট্রলার যোগে বোয়ালী যাওয়ার পথে বোয়ালী গ্রামের কাছাকাছি নুরপুর কুরের কাছে ছোট দুইটি ট্রলার ঘটনার স্থানে পৌঁছামাত্র দক্ষিণ দিক থেকে আসা অন্য এক ট্রলার থেকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ছোট দুটি ট্রলারের গতিপথ রোধ করে ট্রলার দুটিতে উঠে এলোপাথারিভাবে মারধর শুরু করে। এক ট্রলারে থাকা থাকা জগন্নাথপুর পুর্ব পাড়ার     ছেল মনিরের উপর আক্রমণ তার হাত ভেঙ্গে দেয় এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো ত্রিশ হাজার টাকা নিয়ে যায় এবং নৌকার মাঝি ইব্রাহীমকে তার উরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এদিকে অপর ট্রলারে থাকা জগন্নাথপুর পশ্চিম বাজারের স্বর্ণ ব্যবসায়ী কাছে প্রায়  পাঁচ ভরি স্বর্ণ ও একশত সত্তর ভরি পুরাতন রূপার স্বর্ণালংকার নিয়ে এবং নৌকার মাঝি যীশুকে মারধর করে আহত করে। 
ডাকাতের হামলায় আহত জগন্নাথপুর গ্রামের জমির উদ্দীন সরকারের ছেলে মনির হোসেন বলেন, সন্ধ্যা আগে আমাদের গ্রামের ট্রলার চালক ইব্রাহীমের ছোট ট্রলার করে বোয়ালী হয়ে মোহনগঞ্জ যাবার পথে কুরের পাড় নামক স্থানে পৌঁছা মাত্রই দক্ষিণ দিক থেকে ৮/১০ জনের অপরিচিত ডাকাত দল আমাদের গতিরোধ করে আমাকে মেরে হাত ভেঙ্গে দেয় ও ট্রলার চালক ইব্রাহীমকে ছুরিকাঘাত করে আমার কোমরে লুঙ্গির ভাঁজে প্যাচাঁনো ত্রিশ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। 
অপর নৌকায় থাকা জগন্নাথপুর পশ্চিম বাজারের স্বর্ণ ব্যবসায়ী অত্র জেলার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের হীরা বণিকের ছেলে হিমেল বণিকের কাছে থাকা পাঁচ ভরি স্বর্ণ ও সত্তর ভরি রূপালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। 
স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিকের বাবা হীরা বণিক বলেন,গতকাল সন্ধ্যায় আমার ছেলে জগন্নাথপুর বাজার থেকে মোহনগঞ্জ আসার পথে কুরের পাড় ডাকাতের কবলে পড়ে সর্ব্বস্য হারিয়েছে এমনকি তার সাথে থাকা তিনটি মোবাইল ফোনও নিয়ে গেছে এমনকি তাকে আঘাত করে স্বর্ণ ও রূপার স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাত দল। ট্রলার চালক যীশুকেও মেরে আহত করে। 

এ বিষয়ে খালিয়াজুরীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেনকে বারবার ফোন দেওয়ার পর ফোন রিসিভ না করায় মেন্দিপুর ইউনিয়নের বিট অফিসার মোঃ মঞ্জু মিয়া জানান, ঘটনাটি শুনার পর আমরা ঘটনার তদন্ত করার জন্য ভূক্তভোগীর বক্তব্য সংগ্রহ করি ও তদন্ত চলমান আছে। তবে এখন পর্যন্ত ভূক্তভোগীদের লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত