ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ১২:৩১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রাম অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। প্রতিবছর শীতকালে দূরদূরান্ত থেকে আসা শামুকখোলসহ নানা প্রজাতির পাখি এখানে আশ্রয় নেয়। আমবাগানে পাখিদের কলকাকলি দেখতে ভিড় জমায় পাখিপ্রেমী ও পর্যটকরা। একসময় এ দৃশ্যকে ঘিরে প্রাণ ফিরে পেত গ্রামীণ পর্যটনও।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই সৌন্দর্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এবারও পাখি এলেও নেই সরকারি নজরদারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ। উল্টো গ্রামজুড়ে চলছে অতিথি পাখি নিধনের মহোৎসব। স্থানীয় ও আশপাশের গ্রামের অসাধু ব্যক্তিরা রাতের আঁধারে আমবাগানে ঢুকে গাছে বসা ঘুমন্ত পাখি ধরে ফেলছে। ভোর হওয়ার আগেই এসব পাখি বস্তায় ভরে গোপনে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, বেশিরভাগ ক্ষেত্রেই পাখিগুলো মাংস হিসেবে ভক্ষণ করা হয়, যদিও বাজারে বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, প্রায় ৪–৫ বছর আগে হাইকোর্ট খোর্দ্দ বাউসা এলাকার পাখির বাসা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছিল। এমনকি এলাকা অভয়ারণ্য ঘোষণা করা হবে কিনা—সে বিষয়ে রুল জারি করে প্রতিবেদন দিতে রাজশাহী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের জন্য বন অধিদপ্তরের মাধ্যমে ৩ লাখ ১৩ হাজার টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়।

তবুও এবার নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাখি নিধনের বিষয়ে কথা বলতে স্থানীয়রা অনীহা প্রকাশ করলেও, পথচারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ জানিয়ে বলেন, “আমরাও দেখছি বাইরের লোকজন এসে পাখি ধরে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”

প্রকৃতিপ্রেমীরা মনে করছেন, এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে খোর্দ্দ বাউসার অতিথি পাখির ঐতিহ্য বিলীন হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত