সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ
নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি বিএনপি নেতা এডভোকেট শামীম হোসেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লালোর ইউনিয়নের বড়বড়িয়া, ত্রিমোহনী, ডাকমুন্ড ও শেরকোল ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীম এসময় দলীয় লিফলেট বিতরণের পাশাপাশি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
বড়বড়িয়া বাজারে গণসংযোগ কালে তৃণমুল বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমিও একজন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাইবো। যোগ্য মনে করলে দল আমাকে মনোনয়ন দেবে। আর যদি না দেয় যাকে দেবে আমি তার হয়ে কাজ করবো এবং ধানের শীষকে বিজয়ী করে দলের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান