ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:৩

শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে
দেবীর বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের
গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন
ফ্রন্ট, শেরপুর জেলা শাখা এই শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ সুপার মো.
আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদুল আলম,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, জেলা
ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহবায়ক
জিতেন্দ্র চন্দ্র মজুমদার, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী
মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক
প্রিয়তোষ সরকার, ফ্রন্টের সদস্যসচিব সুব্রত চন্দ্র দেসহ বিভিন্ন
পূজামণ্ডপের প্রতিনিধি ও বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ অংশ নেন।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার জানান, এ বছর
শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৭২টি
মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ
থেকে প্রায় এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়।

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ
ফ্রন্ট, শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর শহরে আরেকটি শোভাযাত্রা এবং
দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত