গাজীপুরে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ
পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এসময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দীর্ঘ দেড় ঘন্টা পর যান চলাচল শুরু হয়।
রোববার বেলা ১২ টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে।
আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চালাতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন চালকরা। বিভিন্ন স্থানে পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকে মামলা দায়ের করে। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন চালকরা।
এদিকে, মহাসড়কে উভয় পাশে অবরোধ সৃষ্টি হওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট । ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গাড়ি ধরলেই আড়াই হাজার টাকার মামলা ঠুকে দেয়। তবে এই টাকা পরিশোধে অক্ষম হয়ে অনেকেই পুলিশকে চাঁদা দিতে বাধ্য হন। এছাড়া গাজীপুরের রেজিস্ট্রেশন করা গাড়ি গাজীপুরে চলতে গেলেও নানাভাবে হয়রানির শিকার হতে হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান বলেন , আগামীকাল তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন শ্রমিক নেতা, প্রশাসন বৈঠক করবেন। তাদের দাবি মানার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত