ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ মিরসরাই এর রুপরেখা উপস্থাপন করলেন শাহীদুল ইসলাম চৌধুরী


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:১৫

'নিরাপদ মিরসরাই মানে শুধু অপরাধমুক্ত মিরসরাই নয় বরং একটি সামাজিকভাবে ঐক্যবদ্ধ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, পরিবেশবান্ধব, মানবিক মিরসরাই। শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবে নয় মিরসরাইয়ের একজন সন্তান হিসেবে মিরসরাইকে নিরাপদ ও বাসযোগ্য করার অঙ্গীকার বাস্তবায়নে আমি বদ্ধ পরিকর।

বিকেলে মিরসরাই ক্যাফেতে 'নিরাপদ মিরসরাই'র রূপরেখা উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।শাহীদুল ইসলাম চৌধুরী আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বরং সামাজিক সচেতনতা, মানবিক উৎকর্ষতা, পরিবেশগত সুরক্ষা, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক কার্যকারিতা মিলেই একটি "নিরাপদ মিরসরাই" গড়ে তোলা সম্ভব।

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ (মিরসরাই) আসন থেকে জাতীয়তাবাদী দলের হয়ে প্রার্থীতার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শাহীদুল ইসলাম চৌধুরী মিরসরাইয়ের সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত নিরাপদ মিরসরাই, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভূমি ব্যবস্খা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দূর্যোগ ও পর্যটন মোকাবেলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধিনতা, নিরাপদ রাজনীতিসহ বেশ কিছু রূপরেখা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়াও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও বিএনটির ১৯ দফা দলীয় কর্মসূচি নিয়েও আলোকপাত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী,  ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান ভূইয়া,  কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ,মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুছ মাষ্টার, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আলম, করেরহাট ইউনিয়ন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান,যুবদল ও ছাত্র দলের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের  সহ প্রমুখ নেতারা। 

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার