রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি
লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে প্রশাসনের ধীরগতির অভিযোগ উঠেছে।
উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের ২৬নং চরপাতা মৌজার আর.এস ১নং খতিয়ানভুক্ত ২৮২১ দাগের খাল শ্রেণির সরকারি ভূমিতে , পশ্চিম চরপাতার ২নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমীন এর ছেলে মো: কবির হোসেন, অবৈধভাবে ইমারত /বিল্ডিং নির্মাণ করেন যা মহানগরী, বিভাগীয় শহরের পৌর এলাকা সহ দেশের সকল এলাকার খেলার মাঠ, উম্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর ৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি দৃষ্টিগোচর হলে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২১ জুলাই ২০২৫ তারিখে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কার্যালয়
তদন্ত করে সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নিতে বলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন। তারই ধারাবাহিকতায় গত ১২ আগষ্ট আইনের ৮(২) ধারা মোতাবেক অবৈধভাবে নির্মিত ইমারত /বিল্ডিং টি নিজ খরচে সাত কার্যদিবসের মধ্যে অপসারণ করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা অভিযুক্ত কবির হোসেনকে নোটিশ এর মাধ্যমে নির্দেশ প্রদান করেন। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে বিল্ডিংটি পরিপূর্ণভাবে গড়ে তুলেন কবির হোসেন।
অভিযোগের তারিখ হতে দুই মাস কেটে গেলেও এখনো পর্যন্ত উচ্ছেদ করা হয়নি অবৈধ স্থাপনাটি।
এবিষয়ে রায়পুর সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, " আমি উচ্ছেদ অভিযানের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে অনুলিপি পাঠিয়েছি। ম্যাজিস্ট্রেট পেলেই যেকোনো সময় উচ্ছেদ অভিযান করা হবে। "
এবিষয়ে লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, " উচ্ছেদ অভিযান চলমান রয়েছে, প্রতিদিনই কোননা কোন উপজেলায় আমরা উচ্ছেদ অভিযান করছি। অনেকগুলো অভিযোগ থাকায় আমরা ধাপেধাপে উচ্ছেদ অভিযান করবো।"
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা