ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরে গণঅধিকার পরিষদের নেতার ওপর দুর্বৃত্তদের হামলা


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৩:৫৮

গাজীপুরে গণঅধিকার পরিষদের সহ-সভাপতির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং গণঅধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। তাকে জোরপূর্বক একটি হায়েজ গাড়িতে উঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি গাড়িতে না চাইলে তাকে টেনে-হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। এক পর্যায়ের পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাসে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে কেটে দিয়ে হায়েস গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।

আব্দুর রহমানকে হত্যার জন্য এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের গাজীপুরের নেতারা। তারা এ ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ আহত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত