ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চাটমোহরে ধসে পড়ল নির্মাণাধীন ইউনিয়ন ভূমি অফিসের ছাদ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২১ বিকাল ৫:৫৪

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের বারান্দার ছাদ ধসে পড়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা ধসে পড়া অংশের ভিডিও করে ফেসবুকে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিকট শব্দ হয়। এরপর স্থানীয় কয়েকজন এসে বলেন, নবনির্মিত ভবনের বারান্দার সামনের ছাদ ধসে পড়েছে। এতে মূল ভবনের বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন নির্মাণে ঠিকাদারের অনিয়মের অভিযোগ তোলেন এ কর্মকর্তা নিজেই।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সম্প্রতি ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন ভূমি অফিস। অনেকদিন আগে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে নির্মাণকাজ বন্ধ থাকে। গেল ঈদুল ফিতরের কিছুদিন আগে আবারো নির্মাণকাজ শুরু হয়।

এলজিইডির চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বিষয়টি আমার ভালো জানা নেই, আমি নতুন এসেছি। শুনেছি অনেক আগেই শার্টার লাগানো হয়েছিল। একটি কার্নিশ ভেঙে পড়েছে। পুরো বিষয় জানার জন্য উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়েছি।

এই ভবন নির্মাণকাজের ঠিকাদার সিরাজুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে মেসেজ পাঠানো হলেও তার উত্তর দেননি, যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পুরোটাই টেকনিক্যাল বিষয়। সে কারণে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। দ্রুত প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ