নাগেশ্বরী থানা পুলিশের বিরুদ্ধে তৌহিদি জনতা ও ওলামায়ে কেরামের সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের রাজারহাটের দুই হিন্দু মেয়ের ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে মুফতি ফেরদৌস এর বাড়িতে পুলিশ প্রশাসনের তল্লাশি করায় মহিলাদের পর্দার খেলাপ হয়েছে দাবীতে ওলামায়ে কেরাম তৌহিদি জনতা নাগেশ্বরী কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । দুপুর১২ ঘটিকায় নাগেশ্বরী পৌর শহরের বাসষ্টান্ড মুসজিদের দ্বিতীয় তলার ক্যাডেট মাদ্রাসায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলেম সমাজের প্রতিনিধি হিসেবে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী। সংবাদ সম্মেলনে প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে মুফতি ফেরদৌসের ভূমিকা। সাংবাদিকরা জানতে চান, দুই মেয়ের ইসলাম ধর্ম গ্রহণের আগে তিনি মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং লালমনিরহাট আদালতে এফিডেভিট করতেও সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকরা জানতে চান, ফেরদৌস সাহেবের বাসায় পুলিশ প্রশাসনের পাশাপাশি ইসকন সদস্যদের ২৫-৩০ জন হামলা করেছে এ দাবি কতটুকু সত্য? জবাবে তিনি বলেন, “আমি পুলিশের সঙ্গে হাতে লাল সুতা বাঁধা সিভিল পোশাকধারী লোকজনকে দেখেছি।” তিনি ঘটনার সময় ভিডিও ধারণ করেছেন বলেও জানান, তবে সাংবাদিকদের সামনে কোনো প্রমাণ প্রদর্শন করেননি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের একক জবাবে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী বলেন, “চলমান ঘটনাকে কেন্দ্র করে আমরা আপাতত কোনো কর্মসূচি দিচ্ছি না। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে আমরা চাই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হোক। তবে এর মধ্যে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পূজা মণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তার দায়ভার আমরা নেব না।” তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান চাই। তবে দুর্গাপূজা শেষে যদি ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আমরা বাধ্য হয়ে আন্দোলনের ডাক দেবো।” সংবাদ সম্মেলনে নাগেশ্বরীর বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শীর্ষ আলেমগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, মাও. মো. আমিনুল ইসলাম, মুহতামিম, জামিয়া হামিউস সুন্নাহ্ কেরামতিয়া মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মুফতি আব্দুল হান্নান, মুহতামিম, চন্ডিপুর কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মাও. সিরাজুল ইসলাম, সান্জুয়ারভিটা কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মাও. শহিদুল ইসলাম, মুহতামিম, খাতুনে জান্নাত মহিলা মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মাও. আতাউর রহমান, সেক্রেটারী, আযাদী আন্দোলন বাংলাদেশ,মাও. ফেরদৌস, বিশিষ্ট দায়ী, মুহতামিম, সাবিলুর রশাদ মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,আব্দুল মাজিদ, মুহাদ্দিস, জামিয়া হামিউস সুন্নাহ্ কেরামতীয়া কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মুফতি নজরুল ইসলাম, মনিরচর কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মো. হয়রত আলী, মুহতামিম, তেলিয়াণী পাড়া মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। সংবাদ সম্মেলনে উপস্থিত আলেমরা বারবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং একই সঙ্গে ধর্মীয় উৎসবের সময় কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটাতে সবাইকে সতর্ক থাকতে বলেন। তবে একই সঙ্গে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন, । এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি রেজাউল করি রেজা জানান, রাজারহাট থানার একটি মামলায় রাজারহাট থানা পুলিশ সহযোগীতা চেয়েছেন,আমরা আইন অনুযায়ী সহযোগীতা করেছি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ