হাতিয়ায় ৫৩৭০ লিটার চোরাই তেল জব্দ করেছে নৌবাহিনী
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা নৌ ঘাটে বেলাল উদ্দিন নামের এক চোরাকারবারীকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দোকানের তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩৭০ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করেছে নৌবাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর )সকালে হাতিয়ার নৌ কন্টিজেন্ট স্টেশন কমান্ডার এর নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। রবিবার সন্ধ্যায় নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে , দীর্ঘ দিন ধরে হাতিয়ার মেঘনা উপকূলীয় এলাকা দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কতিপয় অসাধু লোকজনের মাধ্যমে এই সব অবৈধ পাম ওয়েল ও ডিজেল তেল নলচিরা নৌ ঘাটের বিভিন্ন দোকানে মজুদ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা রবিবার সকালে নলচিরা ঘাটে আসলে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয় । পরে তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে ২৪ টি ব্যারেল এবং ২৯ টি প্লাস্টিক জেরিকেনে ৫ হাজার ৩৭০ লিটার জ্বালানী তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, জব্দ কৃত মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান