ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আধাঘন্টা মহাসড়ক অবরোধ চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল ইসলাম মহিব (১৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরতরে আহত হয়েছেন পিছনে থাকা অন্য সাইকেল আরোহী তুষার (১৮)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাছবাড়িয়া কলেজ গেইটের দক্ষিন পাশে গাছবাড়িয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। নিহত মহিবুল ইসলাম চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের খুনিয়ার পাড়া ৩ নং ওয়ার্ডের ফখরুদ্দিন চৌধুরীর ছেলে বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মহিবুল তার সাইকেল চালিয়ে বন্ধুর সাথে নিজ বাড়িতে ফেরার পথে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস মহিবুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার পিছনে থাকা অন্য সাইকেল আরোহী তুষার গুরতরে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতরে আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থানীয় জনতা বিচারের দাবীতে রাস্তা অবরোধ করেন। প্রায় ত্রিশ মিনিট যানচলাচল বন্ধ থাকার পরে চন্দনাইশ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় যানচলাচল নিয়ন্ত্রণে আনেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ও গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা