শেরপুরে পাখির বাসার আদলে নির্মিত পূজামণ্ডপে দেবী দুর্গা: দর্শনার্থীদের ভিড়
রোববার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয়
দুর্গোৎসব। এ উপলক্ষে শেরপুরের ঐতিহ্যবাহী মার্চেন্ট ক্লাবের উদ্যোগে
শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতারা কালীমন্দির প্রাঙ্গণে ‘পাখির বাসার
আদলে’ নির্মাণ করা হয়েছে পূজামণ্ডপ। আর এ মণ্ডপে স্থাপন করা হয়েছে দেবী
দুর্গার প্রতিমা। পূজামণ্ডপটি দেখতে প্রতিদিন সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ
বিপুলসংখ্যক দর্শনার্থী মণ্ডপে ভিড় করছেন।
মার্চেন্ট ক্লাবের আয়োজকদের সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে স্থানীয়
ব্যবসায়ীদের উদ্যোগে মার্চেন্ট ক্লাব প্রতিষ্ঠা করা হয়। এই ক্লাব
প্রতিবছরই ভিন্ন ভিন্ন থিমে দুর্গাপূজার আয়োজন করে। এরই ধারাবাহিকতায়
অর্ধশত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাবটি এবার দুর্গোৎসব উপলক্ষে
পরিত্যক্ত বাক্স, কার্টন কাগজ, নারকেলের ছোবড়া, পাট ও কাঠের গুড়া দিয়ে
তৈরি করেছে প্রতিমা আর পাখির বাসার আদলে তৈরি করেছে পূজামণ্ডপ। দুর্গোৎসব
উপলক্ষে ক্লাবের এবারের থিম ‘পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ’।
পরিবেশ, প্রকৃতি আর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এ বছর মার্চেন্ট
ক্লাব এভাবেই সাজিয়েছে পূজামণ্ডপটি।
সোমবার মহাসপ্তমীর রাতে সরেজমিনে দেখা যায়, মণ্ডপের প্রবেশপথ সাজানো
হয়েছে পাখির পালকের মোটিফে। নারকেলের ছোবড়া দিয়ে বাবুই পাখির বাসার আদলে
তৈরি মণ্ডপে বসানো হয়েছে দুর্গা প্রতিমা। তিন পাশে কার্টন ও কাঠের গুড়া
দিয়ে সাজানো হয়েছে শত শত পাখির বাসা। তুলা ও কাগজে তৈরি পাখিদের ঝাঁক যেন
মনে করিয়ে দিচ্ছে কিচিরমিচির মধুর শব্দ। সাউন্ডবক্সে মৃদুশব্দে পাখির
কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। এ সময় মণ্ডপটি দেখতে বিপুলসংখ্যক
দর্শনার্থী উপস্থিত ছিলেন। প্রতিমা ও মণ্ডপের সেলফিজোনে অনেকে ছবিও
তুলছিলেন।
এ মণ্ডপের প্রতিমাশিল্পী নিতাই মালাকার বলেন, ‘প্রকৃতি হলো আমাদের মা।
মা-ই তো দেবী। তাই এবারের থিম করেছি পাখি সংরক্ষণ। মানে প্রকৃতি সংরক্ষণ।
বন বাঁচাও, পাখি রক্ষা করো—এমন বার্তাই আমরা দিতে চেয়েছি।’ তিনি আরও
বলেন, প্রায় এক মাস ধরে তৈরি করা এ মণ্ডপে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
সবকিছুই সাজানো হয়েছে পরিবেশবান্ধব উপাদান দিয়ে।
মার্চেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক টুকন সাহা বলেন, মা ভবতারা কালী
মন্দিরের দুটি গাছে সারা বছর পাখির কলরব থাকে। পাখির আবাসস্থল ধীরে ধীরে
নষ্ট হচ্ছে। তাই এবারের পূজায় তাঁরা সচেতনতার বার্তা দিতে চেয়েছেন।
তাঁদের ক্লাব বরাবরই ব্যতিক্রমী থিম নিয়ে পূজার আয়োজন করে থাকে। পূজোর
দিনগুলোয় বিপুলসংখ্যক দর্শনার্থী মণ্ডপটি দেখতে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন তিনি।
এমএসএম / এমএসএম
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি
সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন
রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা
ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ