ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ‘সহায়’এর ভিন্ন ধর্মী কার্জক্রম


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৪:০

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’এর ভিন্ন ধর্মী কার্জক্রম।দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সাড়ে তিন শতাধিক পরিবারের হাতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।
তিনি বলেন, “সামাজিক উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। পূজার আনন্দে কারও যেন ঘাটতি না থাকে, সহায় সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে।”
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং সহায় জুলুম বস্তির উপদেষ্টা ফারুক হাসান জুলু, কাজল রেহমান, সভাপতি লিফাত আলম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর ও অন্যান্য কর্মীরা।
খাদ্যসামগ্রী নিতে আসা সনাতনীরা জানান, মাত্র পাঁচ টাকায় এতো কিছু পাওয়া সত্যিই অবিশ্বাস্য। পূজার আগে এ সহায়তা পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত