আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫
বগুড়া-সান্তাহার মহাসড়কের আদমদীঘির অদুরে স্কুটি আটা বোঝাই মিনিট্রাক ও ইজিবাইক ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকের আরোহি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা নাদিরা আক্তার মীম (২৭) তার ২ বছর বয়সের শিশুকন্যা নাজিফা আক্তার ঘটনাস্থতলেই নিহত ও তার স্বামী মাও: রমজান আলী এবং ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) এর যাত্রী নাজমা বেগমসহ ৫জন আহত হয়েছে। নিহতরা হলো, আদমদীঘি উপজেলার ছাতনী খাপাড়া গ্রামের মসজিদের ইমাম মাও: রমজান আলীর স্ত্রী ও তাদের ২ বছর বয়সের শিশুকন্যা নাফিজা আক্তার। আহত রমজান আলী আদমদীঘি হাসপাতালে ও নাজমা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১ টায় আদমদীঘি সদরের অদুরে ডালম্বা গ্রামের নিকট এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস টিম ও পুলিশ তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যান। পুলিশ আটাবোঝাই মিনি ট্রক আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার ছাতনী খাপাড়া গ্রামের মাও: রমজান আলী তার স্ত্রী ইসলামি ফাউন্ডেশনের শিক্ষিকা নাদিরা আক্তার মীম, তাদের ২ বছরের শিশুকন্য নাফিজাকে নিয়ে একটি স্কুটি যোগে আদমদীঘি থেকে সান্তাহার অভিমুখে যাচ্ছিলেন দুপুর ১ টায় তার মহাসড়কের ডালম্বা গ্রামের নিকট পৌঁছিলে বিপরীত মুখি আটা বোঝাই বগুড়া-ন-১১-১৬৫৭ নম্বর মিনিট্রাক ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) কে ধাক্কা দিয়ে ওভারটেক করতে গিয়ে স্কুটির সাথে মুখিমুখী সংর্ঘষ হয়। এতে মিনি ট্রাক টমটম ও স্কুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই স্কুটি আরোহি নাদিরা আক্তার মীম, তাদের ২ বছরের শিশুকন্য নাফিজা নিহত ও স্বামী ছাতনী গ্রামের মাও: রমজান আলী ও টমটম যাত্রী দুপচাঁচিয়া উপজেলা চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের নাজমা বেগমসহ ৫জন আহত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর