মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিংঙ্গুলী ইউনিয়নের প্রবাসী জহুরুল হক এর বিরুদ্ধে এতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৷ ওমান প্রবাসী মরহুম জাহাঙ্গীর আলম আকাশ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার ২০২৪ সালের ১৮ জুলাই মারা যায় ৷ মরহুম জাহাঙ্গীর এর একটি ২ বছরের বাচ্চা শিশু রয়েছে। পরিবারে অন্যানদের মাঝে এখন বৃদ্ধা বাবা মা ও তার স্ত্রী রয়েছে। সবাইকে নিয়ে তার এর বাবা মোহাম্মদ শফি মানবেতর জীবনযাপন করছে। মরহুম জাহাঙ্গীরকে হরিয়ে তার বাবা, মা, স্ত্রী দিশেহারা।
এর আগে জাহাঙ্গীরের পরিবার দীর্ঘ ৮ বছর বাবা মা সহ হিংঙ্গুলী ইউনিয়ন মেহেদী নগর গ্রামের ইদ্রিস ভবনে বাসা ভাড়া থাকতো সে সুবাদে বাসার মালিক প্রবাসী জহুরুল হক এর সাথে মরহুম জাহাঙ্গীর এর পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে । সড়ক দূর্ঘটনার পর ওমানের প্রচলিত আইনে দূর্ঘটনা কবলিত গাড়ির ইন্সুরেন্স বাবদ ক্ষতিপূরণ নিয়ে দেয়ার আশ্বাস প্রদান করে পরিবারের কাছ থেকে আমুক্তার নামা নেন প্রবাসী জহুরুল হক । ওমান আইন অনুসারে মরহুম জাহাঙ্গীর এর গাড়ির জরিমানা বাবদ ওমানের ৮২১০ টাকা প্রদান করে সে দেশের সরকার যা বাংলাদেশী টাকার পরিমান আনুমানিক প্রায় ২৬ লক্ষ টাকা । এদিকে প্রবাসী জহুরুল হক সেই চেকের টাকা তুলে দেশে আসলে মরহুম জাহাঙ্গীর এর পরিবার সাথে বাদে বিপত্তি৷
জাহুরুল হক এর পরিবার এর সাথে টাকার বিষয়ে কথা বলতে গেলে মরহুম জাহাঙ্গীর এর পরিবারের সাথে খারাপ ব্যবহার করে এবং হুমকি ধমকি দিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে যেতে বলে এবং ৩ লক্ষ টাকা দিতে পারবে বলে জানায় সে।
পরবর্তীতে মরহুম জাহাঙ্গীর আলম আকাশ এর পিতা মোহাম্মদ শফি আদালতের শরণাপন্ন হয়ে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং : সি,আর ৩১১/২০২৫। মামলা করার পর মরহুম জাহাঙ্গীর এর পরিবারের বাসা ছেড়ে যেতে এবং দেখে নেয়ার হুমকি প্রদান করলে ওই পরিবার বাসা ছেড়ে একই এলাকার বুলু সর্দার এর বাড়িতে বাসা ভাড়া নেন।
মরহুম জাহাঙ্গীর এর পিতা শফি জানান, ছেলে মারা যাওয়ার পর আমার এতিম নাতি ও ছেলের বৌকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এ জহুরুল হককে আমরা বিশ্বাস করে আমরা জীবনে বড় ভুল করেছি সে আমার মৃত ছেলের টাকা নিয়ে এভাবে হয়রানি করবে তা চিন্তাতে আসে নাই, আল্লাহ তার বিচার করুক।
এদিকে অভিযুক্ত জহুরুল হক এর কাছে টাকা আত্মসাৎ এর বিষয়ে জানতে চাইলে, সে জানায় আমি তাদের থেকে আমুক্তারনামা নিয়ে টাকার জন্য কাজ করে ২২ লক্ষ টাকা পাই। সেখানে ১১ লক্ষ টাকা খরচ হয় সেই দেশে, তারপর ১১ লক্ষ টাকার মধ্যে ৪ লক্ষ টাকা আমার খরচ বাদ দিয়ে ৭ লক্ষ টাকা দিতে চাইলে তারা তা না নিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন