নেত্রকোনায় শারদীয় দুর্গোৎসব পূজা মণ্ডপ পরিদর্শনেঃ এটিএম আব্দুল বারী ড্যানী
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নেত্রকোনায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতা এটিএম আব্দুল বারী ড্যানী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি জেলা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ছাড়াও বারহাট্টা উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,মণ্ডপ আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন,"শারদীয় দুর্গোৎসব বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহোৎসব। বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। আমরা চাই এই উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।"
স্থানীয় নেতাকর্মীরাও জানান, প্রতি বছর পূজা উপলক্ষে নেতারা মণ্ডপ পরিদর্শনে আসেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।
পরিদর্শন শেষে পূজা মণ্ডপের আয়োজকরা অতিথিদের ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার