নড়াইলের লোহাগড়ায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত জামায়াত এমপির মতবিনিময় সভা
নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু’র সঙ্গে লোহাগড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এ মত বিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগনের সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এ সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন তিনি। নির্বাচিত জনপ্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আছেন, যৌথভাবে কাজ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনগণ তাদের কাঙ্খিত সেবা পাবেন।তিনি আরও বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। মত বিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু