মাদারীপুরে আইকনিক কেয়ার পয়েন্টে দুর্ধর্ষ চুরি
মাদারীপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় আইকনিক কেয়ার পয়েন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই কার্যালয়ের জানালার গ্রিল কেটে চোরচক্র কার্যালয়ে প্রবেশ করে।
এঘটনায় বুধবার দুপুরে সদর থানায় অভিযোগ দিয়েছে ভূক্তভোগিরা।
জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা কার্যালয়ের জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে। পরে নগদ ৫০ হাজার টাকা, দুটি ল্যাপটপ ও মূল্যবান জনিসপত্র চুরি করে নিয়ে যায়। এসময় অফিসিয়াল কাগজপত্রসহ সব কিছু চুরমার করে রেখে যায়। চোরেরা দামি একটা ভিডিও ক্যামেরা ভেঙে রেখে গেছে। এঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে আইকনিক কেয়ার পয়েন্টের মালিকপক্ষ।
এব্যাপারে আইকনিক কেয়ার পয়েন্টের পরিচালক মাহবুব আলম বলেন, বুধবার সকালে আইকনিক কেয়ার পয়েন্ট কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকল কিছু গোছগাছ করা ছিল। ভ্রমণের আয় ব্যয়ের সকল টাকাই চুরি হয়েছে। আমি এই চুরির বিচার চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অতি দ্রুত চোরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী