হাতিয়ায় বি এন পি নেতার ৩১ দফা বাস্তুবায়নে লিফলেট বিতরণ ও গন সংযোগ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপউপজেলা হাতিয়া বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ বিশাল গণ মিছিল ও সংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে পাঁচটায় হাতিয়া উপজেলার প্রধান সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা হইতে বিএনপির নেতাকর্মীরা এসে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের মাঠে জড় হয়ে এক বিশাল শোডাউন করে ওছখালীর প্রধান সড়কে হয়ে সুপার মারর্কেটর সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। পরে পথ সভায় বক্তব রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মো. শাহ নেওয়াজ, উপজেলা বি এনপির ছাত্র নেতা মোঃ আমিরহোসেন,এসময় বলেন দীর্ঘ ১৬টি বছর হাতিয়াতে বাড়িতে আসতে পারিনি, বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি।বিগত দিনে হাসিনা, মঈন উদ্দিন ফখরুদ্দিন বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল কিন্তু পারে নাই। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং পালিয়ে গিয়েছে। আজ তাদের কে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা ভুলে গেলে চলবে না। এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এদলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।
গণসমাবেশে শাহনেওয়াজ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুন্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতা থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল। তাও পারে নাই। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি। আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও সমাবেশ।
ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এসময় তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তিনি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গণ মিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমীরুল ইসলাম কালামের কবর জেয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ। সমাবেশ শেষে উপজেলার প্রধান সড়কে পথচারী ও বাজারের ব্যাবসায়ী দের হাতে
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তয়নের লিফলেট বিতরণ করেন । পরে উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয়া দুর্গা উৎসবের সনাতনীয় দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত