অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুক কুরুচিপূর্ণ স্ট্যাটাস,থানায় জিডি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে “আমার দেশ” অনলাইনে রায়পুর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের ক্ষোভ, ২ হাজার টাকা ছাড়া সেবা নেই” এছাড়া দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় রায়পুর প্রাণী সম্পদ হাসপাতালে ভিজিট ছাড়া মিলছে না সেবা শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংবাদিকের ছবি পোষ্ট করে তিনি লিখেন "সবাই এই সকল সাংবাদিক লেবাশদারী লোকদের ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন।
এখনই সময় উচিত জবাব এবং শিক্ষা দেওয়ার এসব এহেন কার্যকলাপের। লোকের কারণে সমাজের পরিবেশ প্রতিনিয়ত বিনষ্ট হয়ে যাচ্ছে।
সাংবাদিকতা নামক পেশাটাও ইনাদের মতো লোকদের জন্যও এখন হুমকির মুখে।
আসুন সকলে মিলে এদের বিরুদ্ধে সোচ্চার হই।"
তার এমন মন্তব্যে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন মন্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় “আমার দেশ” প্রতিনিধি মোঃ জাকির হোসাইনসহ তিন প্রতিনিধি রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন এমন ঘটনায় আমি রায়পুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিই । সাংবাদিকদেরকে নিয়ে এমন অপপ্রচার সাংবাদিক সমাজ মেনে নিবে না আমরা চাই উনি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন উনার ভুলের জন্য।
সাধারণ ডায়েরি এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই ( নিরস্ত্র) সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, " ডাঃ মোফাজ্জল হোসেন এর উপর আনীত(জিডি) অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। "
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম, ফজলুল হক বলেন, অনিয়ম থাকলে যে কারো বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে পারেন, তবে যদি কোন অসত্য নিউজ করে তার জন্য আইনী ব্যবস্থা নিবে কিন্তু সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো এটা দুঃখজনক। আমি এখানে নতুন আসছি। এখন পর্যন্ত সবাইকে ভালো করে চিনিও না। বিষয়টি শুনলাম আমি সত্যতা যাচাই করে পদক্ষেপ নিবো, আর আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। "
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত