ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছার রায় নগর গ্রামে চুরির হিড়িক, দিশেহারা মানুষ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৩৩

যশোরের চৌগাছার পল্লীতে চুরির হিড়িক পড়ে গেছে। গত ছয় মাসে অন্তত ২০স্থানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোর চক্র বাসা বাড়ির গরু ছাগলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী এলাকাবাসী কোন উপায় না পেয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। 
জানা গেছে, সরকার পরিবর্তনের পর চৌগাছা এক নম্বর ফুলস ইউনিয়নের রায় নগর গ্রামে থেমে থেমে চুরি হতে থাকে। গত ছয় মাসে তা ভয়াবহ আকার ধারণ করেছে এমনটি জানান ভুক্তভোগী এলাকাবাসী। 
স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে গত ছয় মাসে অন্তত কুড়িটি বসতবাড়িসহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে। চোর চক্র রাতের আধারে এসব মালামাল চুরি করল বরাবরই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। 
সম্প্রতি রায়নগর গ্রামের ফজর আলীর পাড়ের ঘর থেকে মাছের খাবার ফিডচুরি হয়ে যায়, একই গ্রামের হোসেনের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়, তাহের উদ্দিনের বাড়ি থেকে চুরি হয় ব্যাটারি চালিত ভ্যান, মোঃ কাটু মিয়ার বসতবাড়ি থেকে চুরি হয়ে যায় ব্যাটারি চালিত ভ্যান, আমিনুল হোসেনের চায়ের দোকান থেকে পরপর দুইদিন চুরি সংঘটিত হয়,নসিম উদ্দিনের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে চোর চক্র, আল-আমিন বাবুর আমার থেকে মুরগির খাবার ও ঔষধ চুরি হয় রাতের আঁধারে, নিজাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নতুন একটি পালং খাট চুরি হয়, ফসলের মাঠ থেকে কামাল সরদারের একটি মোটর চুরি হয়, মফিজ উদ্দিনের বাড়ি থেকে চুরি হয় একটি ছাগল, নিজাম পাটোয়ার ঘর থেকে চুরি হয় একটি বাইসাইকেল, রুবেল ইসলামের গোয়াল থেকে গরু চুরি করার সময় তিনি টের পেয়ে ঘর থেকে নামার সাথে সাথে তিন চোর পালিয়ে যাই, পার্শ্ববর্তী গ্রাম মোহাম্মদপুর গ্রামের ইজাজুলির বাড়ি থেকে চুরি হয় একটি ইজিবাইক, চারাবাড়ি গ্রামের পুরা বালির বাড়ি থেকে চুরি হয় একটি ভ্যান একই গ্রামের সমীর হোসেনের বাড়ি থেকে একটি মোটর চুরি হয়। এ ধরনের চুরি অব্যাহত থাকায় সংখ্যায় পড়ে গেছেন গ্রামবাসী। 
ভুক্তভোগী রুবেল হোসেন জানান, আমাদের এলাকাতে এ ধরনের চুরি কম বেশি হত তবে ৫ আগস্টের পর হঠাৎ করেই চুরি বেড়ে গেছে। আমরা গ্রামবাসী মাঝে মাঝে গ্রামে পাহারা দেই কিন্তু তখন বন্ধ থাকে চুরি। যখনই আমরা পাহারা বন্ধ করি তখন চুরি বেড়ে যায় এ অবস্থায় আমরা বেশ দুশ্চিন্তায় আছি। 
গ্রামবাসী শাহানুর রহমান শাহিন, আমির হোসেন জানান হঠাৎ করেই আমাদের এলাকাতে চুরির সংখ্যা বেড়ে গেছে। ভুক্তভোগী এলাকাবাসী কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন। 
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন আমরা বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে কাজ করে যাচ্ছি। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়