ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু, চালক আটক


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৪০

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় আফজাল হোসেন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ জমি থেকে গরুর ঘাস কেটে মহাসড়ক পার হচ্ছিলেন আফজাল হোসেন। এসময় রিলায়েবল বিল্ডার্স লিমিটেডের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় রেফার করেন। তবে পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাক ও চালক পিয়াস হোসেনকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ। নিহত আফজাল হোসেন উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি নাজিরপাড়া গ্রামের বাসিন্দা।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ