দেশ ও জাতিকে রক্ষা করতে বিএনপির ঐক্যবদ্ধের বিকল্প নাই:বিচারপতি আবদুস সালাম মামুন
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি-আবদুস ছালাম মামুন। বুধবার বিকালে উপজেলার বরমা ইউনিয়নের সাতগাটিয়া পুকুর পার,কালিহাট,বাংলা বাজারসহ বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শহীদ খাঁন,দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম চৌধুরী,বিএনপির সদস্য জাহেদ আজগর চৌধুরী,যুগ্ম-সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু ইউছুফ, পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী সুমন, বিএনপি নেতা সুলতান সওদাগর, উপজেলা বিএনপির সদস্য জাহেদ, চন্দনাইশ উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.মুরিদুল আলম, উপজেলা যুবদল নেতা আজিজ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আজিম উদ্দিন, আসিফুর রহমান সাদিম, সাকিল, স্বেচ্ছাসেবক দল নেতা পিবলু, মো.মফিজ, সামসুল আলম প্রমুখ। এসময় বিচারপতি আবদুস সালাম মামুন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
এমএসএম / এমএসএম
জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু
নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ
বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের
পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১
"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের
ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল
সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার