ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মানবতার সেতুবন্ধন: বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথের উদ্যোগে সম্প্রীতির উৎসব


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ১:৩৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবতার বার্তা ছড়িয়ে দিলেন সরকারের যুগ্ম-সচিব ও বাঘার কৃতি সন্তান শ্রী রথীন্দ্রনাথ। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজ গ্রাম নারায়ণপুরে তিনি প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন এবং প্রীতিভোজের আয়োজন করেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হন।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা থেকে নিজ গ্রাম নারায়ণপুরে ফিরেছেন এবং সকল সম্প্রদায়ের মানুষের মাঝে অকৃত্রিম ভালোবাসা বিলিয়ে দিয়েছেন। তাঁর এই উদ্যোগ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে।

অতিথিদের উদ্দেশে তিনি বলেন, “আমার জীবনের লক্ষ্য রাজনীতি নয়, মানুষের সেবা করা। আমার ধর্ম মানবতা।আমি আমার কর্মময় জীবন থেকে এলাকার মানুষকে সেবা করতে চাই। আমার কাছে দেশের সকল মানুষ সমান।

স্থানীয়রা তাঁর উদ্যোগে আনন্দ প্রকাশ করে জানান, রথীন্দ্রনাথ পদ-পদবী দিয়ে নয়, মানবসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

এবারও তিনি নারায়ণপুর কেন্দ্রীয় দুর্গোৎসবে যোগ দেন। পূজা কমিটির নেতারা জানান,গত ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে এবং ২ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হয়। দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, এটি মিলনমেলারও প্রতীক, যা সমাজে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত