ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত
রাজধানীর মুগদা এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে কারবারিদের হামলায় মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬:টায় মুগদা মদিনাবাগের ময়লা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত এসআইকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
তিনি বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিতভাবে মাদক কারবারি ও তাদের সহযোগিরা হামলা করে আমাদের থানার এসআই রাসেলকে গুরুতর আহত করে।
ওসি জানান, রাসেলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এখনো জ্ঞান ফেরেনি।
এ বিষয়ে মুগদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান বলেন, ওই মাদক ব্যবসায়িক কে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা