হাতিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মহাধুমধামে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবারে শেষ হয়েছে এ উৎসব। বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি ঘটেছে। এদিন কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা।
আজ সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হয়ে দিনব্যাপী ছিল বিভিন্ন আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে এই উৎসবের।বিজয়ার শোভাযাত্রা শুরু হয়েছে সকাল বেলা থেকে। এবার দেবীর আগমন ছিল গজে, আর গমন করবে দোলায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
তবে আজকের মূল আকর্ষণ সিঁদুরখেলা। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছে নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেছেন তারা। শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এবার ৩৩ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং আজ বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটেছে। শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে আইন শৃঙ্খলা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড,আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান