ঢাকা বিভাগ না ছাড়ার দাবিতে অনড় মাদারীপুরবাসী
প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে মাদারীপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে অনড় জেলার নাগরিক সমাজ। ঢাকা বিভাগে থাকার দাবিতে জেলার অরাজনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বৃহৎ আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না হওয়ার দাবিতে বৃহস্পতিবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, কয়েকদিনের মধ্যে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে উন্মুক্ত আলোচনা, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হবে।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে মাদারীপুর জেলা ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপরদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির শিকার হতে হবে বলে তারা মনে করেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মশিউর রহমান পারভেজ, মানবাধিকার কর্মী ইব্রাহিম মিয়া, ক্রীড়াবিদ আমীর বাবু, সমাজকর্মী মহিউদ্দিন ফারুকী, সনাকের সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উন্নয়নকর্মী বায়েজিদ মিয়া, এনসিপি নেতা হাসিবুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেয়ামত উল্লাহ, আসাদুজ্জামান সাইফ, সাংবাদিক এসএম আরাফাত হাসান , সাগর হোসেন তামিম,সেচ্ছাসেবক রুবেল তালুকদার,জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় আয়োজক কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম মিয়া বলেন, ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নিলে মাদারীপুরে ব্যাপক আন্দোলন হয়। পরে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামে প্রস্তাব এলেও তা নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় বাস্তবায়িত হয়নি। সম্প্রতি ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলে মাদারীপুরে আন্দোলন করা হবে। আগামীতে জেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানও করা হবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
Link Copied