ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৮

জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র‌্য‌ালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৩ অক্টোবর ) সকাল ১০টায়, রহিমপুর শিক্ষা ও যুবসমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে, ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে জামালপুর–রৌমারী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুব সমাজ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বক্তারা মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। বক্তারা জোর দাবি জানান আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।  মাদক প্রতিরোধ অনুষ্ঠানের মফিজ উদ্দিন ও লিটনের সঞ্চালনায়,পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন মোঃ ইনছার আলী মুন্সী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার রামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম স‌ওদাগর, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে কে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর আই,সি মোঃ জুলহাস উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাখাওয়াত হোসাইন, ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ এলাকাবাসী ও যুব সমাজের অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪