ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৭-১০-২০২৫ দুপুর ৪:৫৩

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ৫৭নং খতিয়ালের ৩১নং দাগে মোট দাগের  জিরাবো মৌজাস্থিত আর,এস দাগের ৩৫ শতাংশ জমির পৈত্রিক সূত্রে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলী মালিক বলে জানান। তার এই মালিকানা জমির উপর  বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া যায়  মতিউর রহমান এবং মোসাঃ কামরুন্নাহারের বিরুদ্ধে।
এই বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায় যে,মতিউর রহমান সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবুর আত্মীয় ও মোসাঃ কামরুন্নাহার চাচী হয় বলে জানা যায়। আশুলিয়া থানাধীন সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলী পিতা- তমিজ উদ্দিন জিরাবো এলাকার বাসিন্দা এবং তার পৈত্রিক সূত্রে পাওয়া জমির ভিতর জোরপূর্বক জমি দখল করে মার্কেট বানানোর অভিযোগ পাওয়া যায়।  এই বিষয়ে প্রভাব বিস্তার করে করে মতিউর রহমান (৬২), পিতা-মানিক মিয়া, ২। মোসাঃ কামরুন্নাহার (৬৫), স্বামী-মৃত আব্দুল মান্ন মো. খোরশেদ আলম, আব্দুল মোতালেব, ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হাই এর পরোক্ষ মদদ আছে বলে জানা যায়। তথ্য অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ আলী সাবেক ইউপি মেম্বার পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্য জমির নব্বই শতাংশ জিরাবো মৌজার থানাধীন আর এস-৩১ নং নম্বর দাগের ভিতর পাঁচ শতাংশ পার্শ্ববর্তী এক প্রভাবশালী বিএনপি নেতার দখলে। এছাড়া ২৪ নম্বর দাগের ভিতর আপিল খান এর অধীনে জোরপূর্বক দখলকৃত হয়ে আছে ৬ শতাংশ জমি।
একই মজৌস্থিত আরএস-২৭ ও ৩০ নং দাগের অংশ হতে বর্তমান ইয়ারপুর ইউনিয়নের বিএনপির ও দলীয় ইউনিয়ন সভাপতি তার সহোদর আ. মোতালেব যিনি নিজে - আওয়ামী লীগ সমর্থিত হলেও নিজ - ভাই আব্দুল হাই এর পরিচয়ে ২৮ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলী। এই বিষয়ে তথ্য অনুসন্ধানে আনা যায় যে, মোহাম্মদ আলী একজন বিএনপি দলীয় সমর্থক হিসাবে বিগত সরকারের আমলে মনোভাবের রাজনৈতিক কর্মী বিএনপি দলীয় সাবেক এমপি ডা. একনিষ্ঠ সমর্থক হিসেবে বিগত দেওয়ান যো. সালাউদ্দিন বাবুর স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান। এছাড়া আশুলিয়া থানাতে বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় শিকার হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়। বিএনপি দলীয় সমর্থক হিসেবে বর্তমান সময়ও বিভিন্নভাবে প্রতিহিংসার শিকার হচ্ছে। এক্ষেত্রে একটি কচক্রী মহলের ইন্ধন আছে বলে জানা যায়।  ইউপি মেম্বার মোহাম্মদ আলী আরো বলেন,যারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত হলেও তাদের থেকে ষড়যন্ত্র রেহাই পাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেন। 
এক্ষেত্রে ভুক্তভোগী মোহাম্মদ আলী বিগত ফ্যাসিবাদ  সরকারের আমলে সাবেক বিএনপি দলীয় এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এর সাথে দলীয় কর্মকান্ডে সমর্থক হয়ে কাজ করায় তৎকালীন সরকারের সময় হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা আমাকে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগ থেকে তার নিজ জমির উপর মার্কেট নির্মাণের জন্য ১। মোঃ মতিউর রহমান (৬২), পিতা-মানিক মিয়া, ২। মোসাঃ কামরুন্নাহার (৬৫), স্বামী-মৃত আব্দুল মান্নান দেওয়ান, উভয় সাং-পল্লীমঙ্গল কর্মসূচী জিরাবো, থানা-আশুলিয়া তাহাদের যৌথ উদ্যোগ আবারো পুনরায় বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে কার্যক্রম চালাতে থাকে। এই ক্ষেত্রে আশুলিয়া থানায় সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলী বাদী  হয়ে অভিযোগ দাখিল করলেও কোন কিছু তোয়াক্কা না করেই কার্যক্রম অব্যাহত রাখছে বলে জানা যায়। 
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে অবৈধভাবে নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করার জন্য দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী। 
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এস আই সাইফুল ইসলামকে জানতে চাইলে তিনি বলেন,দুই পক্ষের বৈধ কাগজপত্র নিয়ে দেখা করার জন্য জানিয়েছি তার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও প্রদান করেছি। 
এই বিষয়ে অভিযুক্ত মতিউর রহমানকে জানতে চাইলে তিনি বলেন, থানা থেকে কোন কাগজপত্র নিয়ে দেখা করার জন্য জানানো হয়নি বলে থানাতে দেখা করি নাই। 
এই বিষয়ে অভিযুক্তদের আত্মীয় পরিচয় বিষয়ে  জানতে সাবেক সংসদ সদস্য ও ডাঃ দেওয়ান  মোঃ সালাউদ্দিন বাবুকে মুঠোফোনে  ফোন দিলে ফোনটি রিসিভ করেন নাই যার কারণে কোনো মন্তব্য পাওয়া যায় নাই।

Aminur / Aminur

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান