ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ
ঠাকুরগাঁওয়ে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন (ভাচুয়ালী) গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, সহকারী পরিচালক মাশরিয়ার জাহান বর্ষা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা: মো: আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, প্রমুখ।
সভায় জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করতে হবে। এছাড়াও রেজিষ্ট্রেশন ব্যতীত কোন শিশু থাকলেও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা গ্রহন করা যাবে বলে জানানো হয়। কনসালটেশন ওয়ার্কশপে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণ অংশ নেন।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’