ছাতকে তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন ছাতক পৌরসভা ও উপজেলার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় জনগণের মধ্যে যে আগ্রহ দেখেছি এতে বুঝা যাচ্ছে জনগণ নির্বাচন মুখি। ছাতক-দোয়ারায় বিএনপি এখন পূর্বের চেয়েও অধিক সংগঠিত ও শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় এই আসনে ধানের শীষ বিজয় সুনিশ্চিত। আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। বুধবার বিকেলে বিশাল শোডাউনের মধ্য দিয়ে ছাতক শহরে কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান, আবুল হোসেন, আতাউর রহমান এমরান প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে পৃথক ব্যানারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে শহরের মড়ল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। সেখান থেকেই বিকেল ৪ টায় লিফলেট বিতরণ ও মিছিল শুরু হয়। এ সময় শত-শত নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলের নগরীতে পরিণত হয়।
Aminur / Aminur
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া