জামালপুরে বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য, আটক ৫
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হামলায় জড়িত চারজনকে আটক এবং ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী লিটন মিয়াকেও পুনরায় গ্রেফতার করে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌরসভার সওদাগরপাড়া এলাকায়।
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর শহরের সওদাগরপাড়ার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়াকে আটক করে পুলিশ তাকে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন লিটনের পরিবারের সদস্য ও তার সহযোগীরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই বকশীগঞ্জ থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত চারজনকে আটক করে। পরে সাড়াশি অভিযানে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি লিটন মিয়াকেও পুনরায় গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন,
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যারা হামলায় জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না
Aminur / Aminur
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ