তাড়াশে কার্ডের চাল নিয়ে অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র পরিবার গুলো কার্ডের চাল পায় নি বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। ২২ সেপ্টেম্বর বুধবার সগুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ২৬ জন হতদরিদ্র পরিবার এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে পাওয়া গেছে, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম এই ২৬জন হতদরিদ্র পরিবারের ফেয়ার প্রাইজের চাল বিগত কয়েক বছর যাবত উত্তোলন করেছেন। চরকুশাবড়ী সবুজপাড়া গ্রামের অভিযোগকারী মৃত মেনাজ বেপারীর ছেলে ইছাহক বলেন,আমিরুল ইসলাম মেম্বরের কাছে প্রায় ৫ বছর আগে ফেয়ার প্রাইজের খাদ্য বিতরণে আমার নাম দেওয়ার জন্য আমার আইডি কার্ডের ফটোকপি ও ৫০টাকা দিয়েছিলাম। আমার নাম ওই বিতরণের তালিকায় থাকলেও এতদিন আমাকে জানায় নি। কিছুদিন আগে আমি জানতে পারি ওই তালিকার মধ্যে আমার নাম আছে সেই নামের চাল ওই মেম্বর আরও ২৫টি কার্ডের চাল এতদিন উত্তোলন করেছে। তাই এই কার্ডের নায্য পাও না বুঝিয়ে পেতেই অভিযোগ টি করেছি।
এ বিষয়ে সগুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। আমি মেম্বর হওয়ার পর ফেয়ার প্রাইজের খাদ্য বিতরণের জন্য ৫৫টি কার্ডের বরাদ্দ পাই। আমি ৫৫জনকেই কার্ড করে দিয়েছি। যে ৫৫জনকে আমি কার্ড করে দিয়েছি তারা যদি চাল না পায় তাহলে আমি এর দায়ভার নেব। বাদ বাকী কার্ড নেতা কর্মীরা দিয়েছে। সে দায়ভার আমি নিতে পারবো না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, পুর্নাঙ্গ অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ