ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত
ফরিদপুরে মোটরবাইকে করে অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সহকারী পশুসম্পদ কর্মকর্তা মাহফুজ ঠাকুর (৪৮) নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা পশুসম্পদ অফিসে কর্মরত ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলার মহেন্দ্র এলাকার অধিবাসী তিনি। জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদীতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আহত হন তিনি।সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রামের বাড়ি সালথায় দাফন করা হয়েছে।
ফরিদপুরের পশুসম্পদ কর্মকর্তা ডা. ফুহাদ জানান , মাহফুজ সকালে গরুর ভ্যাকসিন আনতে ফরিদপুর জেলা অফিসে যান। সেখানে থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।ফরিদপরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, ফরিদপুরগামী গরু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied