ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই.. ওসি শফিকুল ইসলাম


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি photo ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১২:৫

ছাতকে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্ব বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এসআই আখতারুজ্জামান, এসআই মোঃ রোমেন মিয়া ও এএসআই মোঃ নাছির উদ্দিনের যৌথ আয়োজনে বিট পুলিশিং সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, হীরা মিয়া, হাফিজ আনসার উদ্দিন ও ইউপি সদস্যা পলি দে। 
প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন, বিট পুলিশিং হলো পুলিশ এবং জনগণের মাঝে সেতু বন্ধন করার একটি অংশ। সমাজের অপরাধ সমূহ  দমন করতে হলে পুলিশের সাথে জনগণের আন্তরিক সম্পর্ক থাকলে আইন প্রয়োগ করতে সহজ হবে। ছাতকের চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে সবার সহযোগিতার প্রত্যাশা। বিট পুলিশিং সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ