মা-ইলিশ রক্ষায় সুনাম কুড়াচ্ছেন রায়পুর মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান
অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে মেঘনা নদীতে অভিযান চালিয়ে রায়পুরের নব্য যোগদানকৃত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান সুশীল সমাজের সুনাম কুড়াচ্ছেন। রায়পুরে যোগদানের পরপরই আরামের ঘুম না ঘুমিয়ে গভীর রাত পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিজের জীবন মৃত্যুর মুখে বাজি রেখে অবৈধভাবে মা ইলিশ নিধনকারী জেলেদের বিরুদ্ধে প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছেন। সুশীলরা বলেন, "এভাবে পূর্বে কখনো কোনো কর্মকর্তা মা ইলিশ রক্ষায় বীরদর্পে অভিযান পরিচালনা করেননি। এভাবে অভিযান অব্যাহত রাখলে মা ইলিশ নিধন বন্ধ করা সম্ভব হবে এবং আগামী বাংলাদেশ হবে ইলিশের মাছে-ভাতে বাঙালি।"
পরপর তিনটি অভিযান পরিচালনা করে বিপুলসংখ্যক কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আজ শনিবার (১১ অক্টোবর), তৃতীয় দিনেও ৩০,০০০ মিটার (যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা) কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম ও রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে কোস্টগার্ড বিসিজি স্টেশন রায়পুর। মা ইলিশ সংরক্ষণের নিমিত্ত ২৪ ঘন্টাব্যাপী উপজেলা মৎস্য অফিসের তিনটি টিম কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রায়পুর মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা