ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও দেশীয় মদসহ ৫ জন গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ৪:১৮

বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় মদসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযানে দুটি যানবাহন, মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপে করে মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। এ খবর পেয়ে ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানার মাঝিরা ইউনিয়নের সাজাপুর এলাকায় টিএমএসএস সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে পিকআপে থাকা দুই ব্যক্তি ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের আনারপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র রিপন (২৫) এবং একই এলাকার লোকমানের পুত্র ইয়াছিন (২৩)—কে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-৭১০২), দুইটি বাটন মোবাইল, দুইটি সিম ও নগদ ২৫০ টাকা জব্দ করা হয়।

এর আগে, গতকাল ১০ অক্টোবর (শুক্রবার) বিকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার রেলঘুন্টি এলাকায় অভিযান চালায়। সেখানে বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নাসিমা সেনেটারী দোকানের সামনে মাদক বিক্রির সময় হাতে-নাতে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—বগুড়া সদর থানার চকসূত্রাপুর হরিজন কলোনির মৃত বাদল হরিজনের পুত্র বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং বগুড়া জেলার সারিয়াকান্দি থানার হাটশেরপুর গ্রামের আব্দুল করিমের পুত্র সোহাগ মাহমুদ (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ৬২ দশমিক ৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা স্কুটি (বগুড়া-হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিম ও নগদ ১১,৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন