ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরের শীর্ষ ক্যাসিনো সম্রাট লিপু সাতক্ষীরায় আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ৪:৫৯

মেহেরপুরের অনলাইন শীর্ষ ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্টু মিয়ার বাগানবাড়িতে অভিযান চালিয়ে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত অনলাইন ক্যাসিনোর সম্রাট মোরশেদুল আলম লিপু গাজী(২৮) মেহেরপুর জেলার মুজিবনগর, থানাধীন কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ডিবি পুলিশ। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামী গাড়ী, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা।

 খোঁজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়।রাশিয়া থেকে পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত। এসব জুয়ার সাইট ও অ্যাপস ভার্চুয়ালি জুয়া খেলায় একেকটি এজেন্টের মাধ্যমে মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মেহেরপুরে জেলা শহরসহ গাংনী এবং মুজিবনগর এলাকার তরুণদের বড় অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু